বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে এসে পৌঁছায়।
আজ সকাল ৯টার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ বের করা হয়। এসময় তার কফিনটি বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো ছিল। কড়া নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় মরদেহবাহী গাড়ি বহরটি হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দেয়
প্রাথমিকভাবে মরদেহ গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। নেতাকর্মী ও স্বজনদের শ্রদ্ধা নিবেদনের সুবিধার্থে মরদেহ তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে। প্রিয় নেত্রীকে শেষ নজর দেখতে ভোর থেকেই বাসভবনের সামনে ভিড় করছেন বিপুল
: আজ বেলা ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে (সংসদ ভবনের সামনে) তার জানাজা অনুষ্ঠিত হবে।: জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
: জানাজা শেষে তাকে শেরেবাংলা নগরে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
বেগম জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি সদর দপ্তর জানিয়েছে, জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগরীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
শেষবারের মতো ছেলের বাসভবনে খালেদা জিয়া,
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:১৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- ৬৬২
সর্বাধিক পঠিত





















