যশোরে নাশকতা মামলায় নাজমুল সিদ্দিকী পলাশ নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিচয়
গ্রেপ্তারকৃত পলাশ বারান্দীপাড়া কদমতলা এলাকার মৃত শামসুর রহমানের ছেলে। তিনি যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দীন জানান, আটক পলাশের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর সদর উপজেলার ফতেপুর বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাশকতামূলক কর্মকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে
গ্রেপ্তারের পর পুলিশ তাকে ওই নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরে নাশকতা মামলায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৩১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- ৬৬৩
সর্বাধিক পঠিত





















