০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বুধবার দুপুর ২টায় সংসদ ভবনে বেগম জিয়ার জানাজা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৭

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচী ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

মির্জা ফখরুল জানান, দেশনেত্রীর জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। জানাজার পুরো আয়োজনটি সঞ্চালনা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে শেরেবাংলা নগরের ‘জিয়া উদ্যানে’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হবে। ইতিমধ্যে সেখানে দাফনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে জানাজা ও দাফন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানাজায় মানুষের ব্যাপক সমাগম সামাল দিতে শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাধারণ মানুষের প্রতি আহ্বান
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজায় অংশ নিতে আসা সাধারণ মানুষের সুবিধার্থে পর্যাপ্ত মাইক ও স্ক্রিনের ব্যবস্থা করা হবে। দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে যথা সময়ে জানাজায় শরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে বিএনপি।
উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বর্ষীয়ান এই নেত্রী। তাঁর মৃত্যুতে সারা দেশে শোকের আবহ বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

বুধবার দুপুর ২টায় সংসদ ভবনে বেগম জিয়ার জানাজা

আপডেট: ০৪:৪০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫