০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার প্রয়াণে নরেন্দ্র মোদির শোক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৬৮৩

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন
ভারতের প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” তিনি প্রার্থনা করেন যেন এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার ধৈর্য ও শক্তি লাভ করে।
নরেন্দ্র মোদি বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেগম জিয়ার ভূমিকার প্রশংসা করে বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।”
২০১৫ সালে ঢাকা সফরের সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ফলপ্রসূ ও উষ্ণ বৈঠকের কথা বিশেষভাবে স্মরণ করেন নরেন্দ্র মোদি। তিনি আশা প্রকাশ করেন যে, বেগম জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও ভারত ও বাংলাদেশের পারস্পরিক অংশীদারত্বকে এগিয়ে নিতে পথ দেখাবে।
শোকবার্তার শেষে ভারতের প্রধানমন্ত্রী মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে পাকিস্তানের পর ভারতের প্রধানমন্ত্রীর এই শোকবার্তা আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব ও গুরুত্বের বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

খালেদা জিয়ার প্রয়াণে নরেন্দ্র মোদির শোক

আপডেট: ১১:১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫