২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার (২৯ ডিসেম্বর) সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে এটি তার তৃতীয় দিনের মতো সাক্ষ্যপ্রদান।:
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আদালতের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
তদন্ত কর্মকর্তা রুহুল আমিন আজ জবানবন্দির শুরুতেই আসামিদের ব্যক্তিগত দায়বদ্ধতা এবং পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা আদালতের সামনে উপস্থাপন করবেন। উল্লেখ্য, গতকাল (রবিবার) তিনি ১৬ জন আসামির বিরুদ্ধে তাদের অপরাধের সংশ্লিষ্টতা তুলে ধরেছেন। ২৫ নম্বর সাক্ষী হিসেবে তার এই সাক্ষ্যগ্রহণ গত ১৮ ডিসেম্বর শুরু হয়। জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন।
এই মামলায় মোট আসামির সংখ্যা ৩০ জন। এর মধ্যে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও এএসআই আমির হোসেনসহ মোট ৬ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। বাকি ২৪ জন আসামি, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদও রয়েছেন, এখনো পলাতক। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী কাজ করছেন।:
এ মামলায় এ পর্যন্ত মোট ২৫ জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এর আগে বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ তার জবানবন্দিতে জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি এবং আন্দোলনের সময় সমন্বয়কদের অজ্ঞাত ‘সেইফ হাউজে’ আটকে রাখার চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন।:
৬ আগস্ট: ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন।
২৭ আগস্ট: চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ
মোট সাক্ষী: এই মামলায় সর্বমোট ৬২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা
১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ৬৭৫
সর্বাধিক পঠিত





















