চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দুই কেজির বেশি গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার জিলানি মোড় এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত সরঞ্জামগুলো জব্দ করা হয়: গান পাউডার: ২ কেজি ১৫০ গ্রাম। কাঁচের গুঁড়া: (বোমা তৈরির স্প্লিন্টার হিসেবে ব্যবহৃত)।ভাঙা ব্লেড:(বিস্ফোরকের তীব্রতা বাড়াতে ব্যবহৃত)।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, উদ্ধারকৃত এসব বিস্ফোরক ও সরঞ্জাম আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। কে বা কারা এই সরঞ্জামগুলো সেখানে মজুদ করেছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
শিবগঞ্জে ২ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল র্যাব
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ৬৯০
সর্বাধিক পঠিত





















