ঢাকা রাজধানীসহ সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েকদিনের ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার আকাশও সারাদিন ঘন কুয়াশায় ঢাকা ছিল, দেখা মেলেনি সূর্যের।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহের কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গেছে। ফলে শীতের অনুভূতি প্রকট হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিন এমন ঘন কুয়াশা ও শীত অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
তীব্র শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকরা এই বৈরী আবহাওয়ায় শিশু ও বৃদ্ধদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন।
০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
এমন কুয়াশা পরিস্থিতি কতদিন থাকতে পারে জানাল আবহাওয়া অফিস
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ৬৬৭
সর্বাধিক পঠিত





















