নিজস্ব প্রতিবেদক :
যশোরের শার্শা উপজেলার ৮ নং বাগআচড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সামটা গ্রামে গণসংযোগ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সাংসদ জননেতা মোঃ মফিকুল হাসান তৃপ্তি।
শনিবার সকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এসময় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন আহমদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, থানা যুবদলের সদস্য আলউজায়ের সুজন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য খায়রুল আলম,
ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাস্টার কুদ্দুস গাজী, সাবেক সেক্রেটারি সালাম বারী, বিএনপি নেতা ইসরাফিল হোসেন বাবু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজের সাবেক সহ-সভাপতি বিপ্লব মণ্ডল, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন।
এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে গণসংযোগকে উৎসাহ ও প্রাণবন্ত করে তোলেন।




















