বেনাপোল প্রতিনিধিঃ যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।
রবিবার (২২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৯৫টি শাড়ী, ২০টি কম্বল, ১৬টি চাদর, ০.৫ কেজি জিরা, ১৫ প্যাকেট ফুসকা, ০৭ কেজি কিসমিস, ০১কেজি আমসত্ত্ব, ২৮পিস চকলেট ও ৫৭৫টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১১,৫৪,২০০/-(এগারো লক্ষ চুয়ান্ন হাজার দুইশত) টাকা।




















