০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ্তার ৬

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫০২

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে পুরোনো মামলার আসামি ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পুরোনো মামলার সন্দিগ্ধ আসামি ২ জন, পাসপোর্ট আইনের মামলার ১ জন, মানব পাচার আইনের মামলার ২ জন এবং ৫৪ ধারায় ১ জন। পুরোনো মামলার আসামিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল ধান্যখোলা স্কুলপাড়ার মো. জাহাঙ্গীর আলম (৫০), মো. আমির হোসেন (৫০), ঢাকার গেন্ডারিয়ার মো. শাহিন ওরফে ভোলা (৬২), রাজাপুর গ্রামের সাহেব আলী (৪১), তার স্ত্রী ফরিদা পারভীন (৩৫) এবং দক্ষিণ বারপোতা গ্রামের মনির আহম্মেদ (৪৩)।
গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

​বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার ৬ আসামী গ্রেফতার

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযান: দুই আওয়ামী লীগ সদস্যসহ গ্রেপ্তার ৬

আপডেট: ০৫:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬