০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বেনাপোলে মাদক ও চোরাচালানী মালামাল সহ আটক-০১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০১

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ ০৩বোতল বিদেশী মদ, ভারতীয় ১৯৭০পিস ইয়াবা, ০২টি মোবাইল, নগদ ৩৯০/-টাকা, ১৮টি শাড়ী, ১১টি কম্বল, ০.৫ কেজি জিরা, ১.৫ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১৪০ প্যাকেট পাতার বিড়ি ও ১৪৩৯টি কসমেটিক্স সামগ্রী* আটক করে।

আটককৃত মালামালের মূল্য ১২,৩২,৭৯০/-(বারো লক্ষ বত্রিশ হাজার সাতশত নব্বই) টাকা।

আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ নামঃ রবিউল আলম(২৫), পিতাঃ জাফর আলম, গ্রামঃ রঙ্গীখালী, ডাকঃ রঙ্গীখালী, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। আটককৃত আসামীর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে মাদক ও চোরাচালানী মালামাল সহ আটক-০১

বেনাপোলে মাদক ও চোরাচালানী মালামাল সহ আটক-০১

আপডেট: ০৭:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬