০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বেনাপোলে ২০০ গ্রাম গাঁজাসহ কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০৬

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে ২০০ গ্রাম গাঁজাসহ আবেদীন টিটুল নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ নভেম্বর) নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আবেদীন টিটুল বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিঘির পাড় এলাকার মৃত চানমিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবেদীন টিটুল এর আগেও মাদকদ্রব্যসহ একাধিকবার আটক হয়েছিলো। বারবার আটকের পরও তার মাদক সংশ্লিষ্টতার অভিযোগ অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরো অধিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে মাদক ও চোরাচালানী মালামাল সহ আটক-০১

বেনাপোলে ২০০ গ্রাম গাঁজাসহ কারবারি আটক

আপডেট: ০৫:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬