১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

যশোরের দুইটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫০২

যশোরের দুইটি আদালত প্রাঙ্গণে একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে প্রথমে যশোর জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পরেই চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের গাড়ি গ্যারেজে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে প্রেসক্লাব যশোরের বিপরীত পাশে অবস্থিত সহকারি জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী হৃদয় নামে এক ইজিবাইকচালক সাংবাদিকদের বলেন, রাত সাড়ে আটটার দিকে তিনি সিভিল কোর্ট মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। পরে অনেকেই পুলিশের উপস্থিতিতে সহকারি জজ আদালতের প্রাচীরে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। তিনি আরও বলেন, হঠাৎ বিকট শব্দে সড়কে চলাচলরত লোকজন থমকে দাঁড়ান।
এছাড়াও এ ঘটনার পরক্ষণেই চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে নিক্ষেপ করা ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, প্যারিস রোডসংলগ্ন আদালতের সীমানাপ্রাচীরের অপর পাশ থেকে দুর্বৃত্তরা একটি ককটেল আদালত প্রাঙ্গণে নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলটি আদালতের বিচারকদের গাড়ি রাখার গ্যারেজে পড়ে বিস্ফোরিত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ও সিআইডির একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
যশোর জেলা পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল আদালতের দেয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার অংশবিশেষ টুকরা আলামত হিসেবে জব্দ করেন। যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মামুনুর রশীদ বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। ককটেল হামলায় জড়িতদের দ্রুতই শনাক্ত করে আইনের আওয়তায় আনতে পুলিশ তৎপরতা শুরু করেছে।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানাসহ নেতৃবৃন্দ। তারা গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে একটি চক্র সারা দেশে বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যশোরের এমন অপতৎপরতা তাদেরই সন্ত্রাসী কার্যক্রমের অংশ। তবে জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে দ্রতই মোকাবেলা করব।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ

যশোরের দুইটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

আপডেট: ১২:১৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬