০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যশোরে আমগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৫০৬

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় নিজ বাড়িতে আমগাছ থেকে পড়ে নুর ইসলাম (বৃদ্ধ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামের বাসিন্দা। তিনি মৃত ওসমান মোল্লার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে একটি আমগাছে ওঠেন নুর ইসলাম। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

রংপুরে ১৯ পিস ইয়াবাসহ বর্তমান ও সাবেক দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

যশোরে আমগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট: ০৬:০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬