১০:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল ইসলাম আটক,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৫০৫

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে বেনাপোল ইউনিয়নের গাতিপাড়া গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে একই দিন বেলা ২টার দিকে পুলিশ পাহারায় তাঁকে যশোর আদালতে পাঠানো হয়।

আটক শরিফুল ইসলাম গাতিপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানো হয়।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল ইসলাম আটক,

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল ইসলাম আটক,

আপডেট: ১০:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬