১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

যশোরে করিমন চুরির অভিযোগে ধাওয়া, খালে পড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৫১১

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে করিমন চুরির অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালে পড়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিল্লাল নামে আরও একজন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, মনিরুজ্জামান নামে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে চান্দুটিয়া গ্রামে করিমন চুরি করে পালানোর অভিযোগে তিনজনকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল খালের পানিতে পড়ে যান।

পরে মিজানুর রহমানের মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি খায়রুলের ছেলে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ বিল্লালের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মনিরুজ্জামান নামে আরেকজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সুনেহ সাজিয়ালি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ নজরদারি করছে।

এদিকে, নিখোঁজ বিল্লালের সন্ধান এবং ঘটনার বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল ইসলাম আটক,

যশোরে করিমন চুরির অভিযোগে ধাওয়া, খালে পড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ১

আপডেট: ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬