০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু আজ, উঠবে বাণিজ্যিক বাধা ও অ্যান্টিডাম্পিং শুল্ক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৫৩১

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) ১৬তম বৈঠক আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী বৈঠকটি শেষ হবে আগামীকাল শুক্রবার।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে দুই দেশ। বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত সমস্যা এবং বাণিজ্য ঘাটতিসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলটি গত মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে।

বাংলাদেশের প্রতিনিধি দলের এক সদস্য জানান, দেশের পক্ষ থেকে বাণিজ্য সম্পর্কিত প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ই বৈঠকে উপস্থাপন করা হবে। তবে ভারতীয় পক্ষ কোন কোন বিষয় তুলবে, সে বিষয়ে এখনো তাদের জানানো হয়নি। তাঁর মতে, যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি মূলত আলোচনা ও মতবিনিময়ের প্ল্যাটফর্ম; এখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত।

এদিকে, বাংলাদেশের আলোচ্যসূচিতে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নেই বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতির বিষয়টি গুরুত্ব পেতে পারে। কারণ, ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানির পরিমাণের তুলনায় দেশটিতে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কম।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে প্রায় ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয়েছে প্রায় ১ হাজার ৯৬ কোটি ডলারের। চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস।

বাংলাদেশের শিল্প ও ব্যবসা খাতে ভারতীয় পণ্যের ওপরও উল্লেখযোগ্য নির্ভরতা রয়েছে। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করেন।

সর্বাধিক পঠিত

নাটোরে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তা ও মেয়ের মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু আজ, উঠবে বাণিজ্যিক বাধা ও অ্যান্টিডাম্পিং শুল্ক

আপডেট: ১০:০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬