০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

উখিয়ায় ২ লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৫০৫

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ মো. জিয়া উদ্দিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে যায়।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল কুতুবের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জিয়া উদ্দিন টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া গ্রামের মৃত নূর আহমদের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে কুতুবের ঘের এলাকায় অবস্থান নেয়।

পরে ভোর ৪টার দিকে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে জিয়া উদ্দিনকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।

আটকের পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া উদ্দিন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক জিয়া উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

জমি নিয়ে বিরোধে যশোরে লাঠির আঘাতে যুবক আহত

উখিয়ায় ২ লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: ০৪:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬