০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

যশোরে বিএনপি অফিস পোড়ানো মামলার আসামি সাবেক ইউপি সদস্য টিপু সুলতান আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৫০৪

যশোর প্রতিনিধি: যশোরে বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি ও সাবেক ইউপি সদস্য টিপু সুলতান বিশ্বাস মেম্বারকে (৫৪) আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার হাশিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে টিপু সুলতানকে আটক করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক টিপু সুলতান বিশ্বাস যশোর সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাস ও মৃত ফুলজান বিবির ছেলে। তিনি তালবাড়িয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেন জানান, টিপু সুলতান বিশ্বাস বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বর্তমানে তিনটি হত্যা মামলা চলমান রয়েছে।

পুলিশের দাবি, টিপু সুলতান বিশ্বাস পূর্বে সর্বহারা দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পাশাপাশি স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা ইলিয়াস হোসেন আরও জানান, আটক টিপু সুলতানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

সর্বাধিক পঠিত

জমি নিয়ে বিরোধে যশোরে লাঠির আঘাতে যুবক আহত

যশোরে বিএনপি অফিস পোড়ানো মামলার আসামি সাবেক ইউপি সদস্য টিপু সুলতান আটক

আপডেট: ০২:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬