বেনাপোল প্রতিনিধি:
আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকায় গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত গণসংযোগে ইমদাদুল হক ইমদাদের সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী।

এ ছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, অজয় পাল, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা রেজাউল ইসলাম রেজা, মনির হোসেন এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল পৌরসভার উন্নয়ন, নাগরিকসেবা নিশ্চিত করা এবং একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি দল-মত নির্বিশেষে পৌরবাসীর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। তারা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।




















