০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

যশোরে গ্রিল কেটে চুরি: ১৩ মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫০৫

যশোর শহরের বেজপাড়া ছায়াবিথী রোডে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে গ্রিল কেটে চুরির ঘটনায় ১৩ মামলার আসামি ও চিহ্নিত পেশাদার চোর মেহেদী হাসান মানিক ওরফে ‘চোর মানিক সরদার’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে বেজপাড়া আনসার ক্যাম্পসংলগ্ন বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট রাত ৩টা ৮ মিনিটের দিকে চোরেরা ফ্ল্যাটটির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে চারটি কক্ষের তালা ভেঙে প্রায় ৭৫ হাজার টাকা, ২০০ ভরি রুপার অলংকার, পাঁচ জোড়া স্বর্ণের কানের দুল ও একটি এলজি ৫৬ ইঞ্চি টেলিভিশন চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ৭ আগস্ট বাড়ির মালিক এরশাদুল কবীর চৌধুরী বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় মেহেদী হাসান মানিকের সম্পৃক্ততা শনাক্ত করে পুলিশ।

পুলিশ জানায়, মানিককে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় তিনি পালিয়ে গেলে প্রথমে তার স্ত্রী বিথী খাতুনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মানিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চুরি যাওয়া একটি এলজি ৫৬ ইঞ্চি টেলিভিশন, দুই জোড়া রুপার নূপুর, একটি রুপার ব্রেসলেট ও দুটি স্বর্ণের কানের রিং উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, মেহেদী হাসান মানিক যশোরের একজন পেশাদার চোর। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোর জেনারেল হাসপাতালে অজ্ঞান পার্টির খপ্পরে বৃদ্ধা, স্বর্ণের দুল চুরি

যশোরে গ্রিল কেটে চুরি: ১৩ মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

আপডেট: ১১:০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬