০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫০৭

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহল দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানকালে চোরাচালানকৃত ২৯টি ভারতীয় শাড়ি, একটি কম্বল, ৮ কেজি ফুসকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের তথ্যমতে, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

মহাখালীতে এএসআইয়ের বিরুদ্ধে মাদক সিন্ডিকেট ও চাঁদাবাজির অভিযোগ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

আপডেট: ০৪:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬