১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মণিরামপুর পাইকারি কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির নতুন কমিটি গঠন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫০৯

যশোরের মণিরামপুর পাইকারি কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আড়ৎদার মালিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে জাহাঙ্গীর বিশ্বাসকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি উৎপল মজুমদার বাচ্চু, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার গাজী, দপ্তর সম্পাদক প্রণব কান্তি দে, প্রচার সম্পাদক মেহেদি হাসান রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক ইজাজুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আসলামুজ্জামান আসলাম, মামুন অর রশিদ, মিজানুর রহমান, রবিউর ইসলাম ও ইউসুফ হোসেন।

এর আগে একাধিকবার সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর বিশ্বাস। নবনির্বাচিত সভাপতি বলেন, ‘কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতি একটি সুসংগঠিত সংগঠন। বাজারে সব ধরনের সবজি ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সংগঠনটি কাজ করে যাবে।’

সর্বাধিক পঠিত

আমিনবাজারের ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নামজারিতে হয়রানি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

মণিরামপুর পাইকারি কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির নতুন কমিটি গঠন

আপডেট: ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬