০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন বিজিবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫৪৩

১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বিজিবি।

বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশও যৌথ টহলে অংশ নিচ্ছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন, যাতে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা যায়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত এবং বিপুলসংখ্যক মানুষ আহত হন।

গত বছরের ওই ঘটনার প্রেক্ষাপটে এবারও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক উপদেষ্টাদের

১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন বিজিবি

আপডেট: ০৫:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬