০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

শার্শায় ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫১২

যশোরের শার্শায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আশা (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শার্শা থানা পুলিশ। আটক আশা শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শ্যামলাগাছি এলাকায় এক ব্যক্তি মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে শ্যামলাগাছি গ্রামের বেস্ট এগ্রো ফুড অটো রাইস মিল থেকে প্রায় ২০০ মিটার পূর্বে বেনাপোল-যশোর মহাসড়কের ওপর থেকে ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আশাকে হাতেনাতে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

শার্শায় ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মাদক কারবারি আটক

শার্শায় ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মাদক কারবারি আটক

আপডেট: ০১:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬