০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় মধ্যরাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ৬ সাংবাদিক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫৫৪

খুলনা নগরীতে মধ্যরাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান সেখানে অবস্থানরত ছয় সাংবাদিক। হামলাকারীদের ছোড়া একটি গুলি পাশের একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত ওই চায়ের দোকানের পাশে কয়েকজন সাংবাদিক পেশাগত দায়িত্ব শেষে আড্ডা দেন। ঘটনার সময় সেখানে ছয়জন সাংবাদিক অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলায় কেউ আহত না হলেও ছোড়া একটি গুলি সেখানে থাকা একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে গুলির একটি অংশ উদ্ধার করা হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে ফায়ার করা বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কী কারণে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক উপদেষ্টাদের

খুলনায় মধ্যরাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ৬ সাংবাদিক

আপডেট: ০১:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬