১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, কারিগর-গ্রাহকসহ দগ্ধ ১০

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫২১

গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় কারিগর ও গ্রাহকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ‘আরমান সেলুন’ নামে একটি প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— গ্রাহক মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫); এবং সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ এবং আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নয়জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেলুনে থাকা এসি ইউনিটে বিস্ফোরণের ফলেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

সর্বাধিক পঠিত

উত্তরা ব্যাংকের গ্রাহকের হিসাব থেকে উধাও ৫ লাখ টাকা

গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, কারিগর-গ্রাহকসহ দগ্ধ ১০

আপডেট: ১০:৪৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬