১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আফিল গ্রুপের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণা, যশোর কোতোয়ালি থানায় জিডি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫১১

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৩ জুলাই) আফিল গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা ফাহিম রহমান থানায় জিডিটি করেন। জিডি নম্বর ১১২৯

জিডিতে উল্লেখ করা হয়েছে, একটি প্রতারকচক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “আফিল এ্যাগ্রো লি.” নামে একটি ভুয়া পেজ খুলে আফিল গ্রুপের নাম, পরিচয় ও সুনাম ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাচ্ছে। ওই পেজের মাধ্যমে মুরগি ও হাঁসের বাচ্চা বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে ০১৬৩৫-৮৪২৬১৪ নম্বরের বিকাশ অ্যাকাউন্টে টাকা নেওয়া হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, প্রতারকরা ভুয়া ক্যাশ মেমো, অনলাইন যোগাযোগ এবং বিভিন্ন তথ্য ব্যবহার করে নিজেদের আফিল গ্রুপের প্রতিনিধিরূপে পরিচয় দিয়ে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে। এতে একদিকে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

আফিল গ্রুপ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, “আফিল এ্যাগ্রো লি.” নামে পরিচালিত ফেসবুক পেজটি তাদের কোনো অফিসিয়াল পেজ নয়। প্রতারণার কাজে ব্যবহৃত ওই পেজের তথ্য, বিকাশ লেনদেনের স্ক্রিনশট, ভুয়া ক্যাশ মেমো, হোয়াটসঅ্যাপ কথোপকথনসহ বিভিন্ন প্রমাণ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

অভিযোগকারী ফাহিম রহমান বলেন, একটি অসাধুচক্র পরিকল্পিতভাবে আফিল গ্রুপের সুনাম নষ্ট করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।

এদিকে, আফিল গ্রুপ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভুয়া ফেসবুক পেজের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার এবং প্রতিষ্ঠানটির অফিসিয়াল মাধ্যম যাচাই করে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

সর্বাধিক পঠিত

ধারের টাকা পরিশোধ না করায় ইটভাটা ব্যবসায়ীকে ৪ বছরের কারাদণ্ড

আফিল গ্রুপের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণা, যশোর কোতোয়ালি থানায় জিডি

আপডেট: ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬