০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৩ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫১৮

যশোর-নড়াইল মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১১৬.৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তি মো. তাজুল ইসলাম (৩৩)। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. মজিবুল হক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম বিজিবিকে জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে নাভারণ সীমান্ত দিয়ে স্বর্ণের বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বারের বাজারমূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। এছাড়া জব্দ করা দুটি মোবাইল ফোনের মূল্য ১৩ হাজার টাকা এবং নগদ ২ হাজার ২০০ টাকাসহ মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন,
“সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বাধিক পঠিত

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৩ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৩ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

আপডেট: ০৩:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬