০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫১৩

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ৭ মে তাদের হাজিরের নির্দেশ দেন।

সেদিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানিতে বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি আন্তর্জাতিকভাবে প্রচার করেছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনী “উচ্ছৃঙ্খল” লোকজনকে নির্মূল করেছে।

এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক হিসেবে একাত্তর টেলিভিশন এর মাধ্যমে প্রচার করা হয় বলে অভিযোগ করেন তিনি। ওই সময় মোজাম্মেল বাবু ছিলেন টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রুপা ছিলেন প্রধান প্রতিবেদক।

শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ছয় আসামি। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। তিনি হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকর পক্ষে এ অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোর মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

আপডেট: ১০:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬