০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

# জুলাই গণহত্যা মামলা: সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫৩৬

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে মামলার তদন্তের স্বার্থে তাকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন। শুনানির সময় প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম আদালতকে জানান, গত ৭ এপ্রিল তাকে হাজির করার নির্দেশ থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে প্রসিকিউশন তাকে গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের আবেদন জানায়।

আদালত আসামিপক্ষকে আশ্বস্ত করে বলেন, “ভয়ের কোনো কারণ নেই। জিজ্ঞাসাবাদের সময় কোনো থ্রেট দেওয়া হবে না। কোনো সমস্যা হলে আদালত ব্যবস্থা নেবে।”

শুনানিকালে ৭২ বছর বয়সী মাসুদ উদ্দিন চৌধুরী কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে অসুস্থ দাবি করেন। তিনি জানান, মার্চ মাস থেকে তিনি ধারাবাহিকভাবে রিমান্ডে রয়েছেন। তার আইনজীবী লিটন আহমেদ শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আগামী রবিবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করার আবেদন জানালেও প্রসিকিউশন এক দিনেই প্রক্রিয়া শেষ করার পক্ষে মত দেয়।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের অন্যতম প্রধান কারিগর ছিলেন। তিনি তৎকালীন গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন এবং আওয়ামী লীগ সরকারের আমলে তিন দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়।

অবসর গ্রহণের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে ২০১৮ ও ২০২৪ সালে ফেনী-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য, গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউশনের তথ্যমতে, জিজ্ঞাসাবাদের সময় ধানমন্ডি থানা অথবা ডিবি কার্যালয়ে তাকে রাখা হতে পারে। জিজ্ঞাসাবাদ চলাকালীন চিকিৎসক ও আইনজীবীর উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রক্রিয়া শেষ হলে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

# জুলাই গণহত্যা মামলা: সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আপডেট: ১০:০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬