যশোরের শার্শা উপজেলার বন্দর নগরী বেনাপোল-এ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বইছে উৎসবমুখর পরিবেশ। আগামী ১৩ মে ২০২৬ অনুষ্ঠিতব্য এই নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মধ্যে জোর প্রচার-প্রচারণা চলছে। এরই মধ্যে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ তাদের প্যানেল পরিচিতি ও প্রতীক ঘোষণার পর মাঠে বেশ সক্রিয় হয়ে উঠেছে।
“ঊষার গগণে জ্বালাবো সেবার আলো, নেভাবো সব অন্ধকার”—এই স্লোগানকে সামনে রেখে পরিষদের নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আমিরুল ইসলাম (মেসার্স নীরা এন্টারপ্রাইজ), যার প্রতীক ‘চেয়ার’। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ বদরুজ্জামান (বনি) (মেসার্স লিটন এন্টারপ্রাইজ), যার প্রতীক ‘তরবারী’।
প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম (তালা), মোঃ শাকিরুল ইসলাম (মোটরসাইকেল);
সহ-সভাপতি: মোঃ মাহবুবুর রহমান (চাকা), মোঃ সাইফুল ইসলাম আসাদ (গরুর গাড়ি);
সাংগঠনিক সম্পাদক: আসানুর রহমান (হাতুড়ি);
দপ্তর সম্পাদক: রানা আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত);
অর্থ সম্পাদক: আব্দুল্লাহ আল ফয়সাল (দেয়াল ঘড়ি);
শ্রম ও জনকল্যাণ সম্পাদক: মোঃ রায়হান সিদ্দিকী (মোবাইল ফোন);
কাস্টমস বিষয়ক সম্পাদক: মোঃ শহিদুল আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত);
বন্দর বিষয়ক সম্পাদক: মোঃ আঃ সাত্তার (ট্রাক);
কার্গো শাখা বিষয়ক সম্পাদক: মোঃ আসাদুজ্জামান (টেলিভিশন);
প্রচার সম্পাদক: মোঃ সজিবুর রহমান (ঘুড়ি);
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ আক্তারুজ্জামান সনি (ব্যাট);
ব্যাংক বিষয়ক সম্পাদক: মোঃ হায়দার আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত);
রপ্তানি বিষয়ক সম্পাদক: মোঃ হাসানুর জামান (হাত পাখা)।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—মোঃ মাহবুব রুবেল (ইজি বাইক), মোঃ সাগর হোসেন (বট গাছ), মোঃ জসিম উদ্দিন (বেহালা) ও মোঃ রেদওয়ানুল ইসলাম সীমান্ত (আম)।
নির্বাচনী তফসিল অনুযায়ী, স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ‘আমিরুল-বনি’ পরিষদের নেতারা দাবি করেছেন, তারা ইতোমধ্যে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন।
তাদের ইশতেহারে সদস্যদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্যানেলের নেতৃবৃন্দ ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে তাদের মূল্যবান ভোট দিয়ে এই পরিষদকে বিজয়ী করার জন্য।




















