০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখ (২৫)–কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দিবাগত গভীর রাতে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূ চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে।

অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) স্বামী-স্ত্রী দুজনই খুলনার ফুলতলা থেকে নড়াইল সদরের বাহিরগ্রামে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন। সেখানে অবস্থানকালে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্থানীয়দের দাবি, সাকিব শেখ মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিষয়টি প্রথমে ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, চাঁদনী অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে আহত হয়েছেন। তবে ঘটনাস্থলের আলামত, রক্তের ছিটা এবং সাকিবের অসংলগ্ন বক্তব্যে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাকিব শেখ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

আপডেট: ১২:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬