০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে ফল প্রকাশের পর সহিংসতা, ওসি গুলিবিদ্ধসহ একাধিক হামলা ও প্রাণহানির অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৬০০

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি হামলায় একাধিক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে।

উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভরত প্রসূন কর গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় এক কনস্টেবলও আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুই দলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে একটি বাড়ি থেকে গুলি চালানো হয়, যা ওসির পায়ে লাগে। আহতদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন, মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায় পুলিশের উপস্থিতিতেই বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিজয় মিছিলের অনুমতি থাকলেও বুলডোজার ব্যবহারের কোনো অনুমতি দেওয়া হয়নি এবং বিষয়টি তদন্তাধীন।

বীরভূমের নানুর এলাকায় তৃণমূল কর্মী আবির শেখকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দুষ্কৃতকারীরা তাকে একা পেয়ে হামলা চালায়। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী যাদব বরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি দাবি করেছে, বিজয় উদ্‌যাপনের সময়ই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম কর্মী শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। অভিযোগের তীর তৃণমূলের দিকে থাকলেও দলটি তা অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জিয়াগঞ্জের শ্রীপত সিংহ কলেজের সামনে থাকা লেনিনের আবক্ষ মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল যুবক লোহার রড ও হাতুড়ি দিয়ে মূর্তিটি ভেঙে ফেলে এবং স্লোগান দেয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে তৃণমূলের বিজয়ী প্রার্থী বীণা মণ্ডলের বাড়িতে হামলা, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। যদিও বিজেপি দাবি করেছে, হামলাকারীরা তাদের কর্মী নয়।

তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ফল ঘোষণার পর থেকেই তাদের কর্মীদের ওপর হামলা, পার্টি অফিস ভাঙচুর ও হত্যাকাণ্ড চলছে। অন্যদিকে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।

সব মিলিয়ে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা ও সহিংস পরিস্থিতি বিরাজ করছে।

সূত্র : আনন্দবাজার

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

পশ্চিমবঙ্গে ফল প্রকাশের পর সহিংসতা, ওসি গুলিবিদ্ধসহ একাধিক হামলা ও প্রাণহানির অভিযোগ

আপডেট: ১০:৩৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬