যশোরের চৌগাছা উপজেলায় বিশেষ অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্প্রিডসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় একটি ভ্যান জব্দ করা হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মো. মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই (নিঃ) মো. গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ বুধবার (০৫/০৫/২০২৬) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। চৌগাছা পৌরসভার ব্রাকপাড়া এলাকায় বৈদ্যুতিক পাওয়ারহাউজের সামনে, চৌগাছা–যশোর সড়কের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নান্টু সরদার (৪০), রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্প্রিড উদ্ধার করা হয় এবং অবৈধ পরিবহনে ব্যবহৃত একটি ভ্যান জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আসামীদের পরিচয় অনুযায়ী, নান্টু সরদার (৪০) চৌগাছা সরদারপাড়ার কার্তিক সরদারের ছেলে। রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬) দশরত সরদারের ছেলে, তারা সবাই চৌগাছা উপজেলার বাসিন্দা।




















