০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে ৫১ জাহাজের গতিপথ পরিবর্তন, ইরানি বন্দর অবরোধে সেন্টকমের দাবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৫৯০

ইরানি বন্দর অবরোধের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে এখন পর্যন্ত ৫১টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

মার্কিন বাহিনী গত এপ্রিলে ঘোষণা দিয়েছিল, তারা ইরানের উপকূলের দিকে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে আটকে দেবে অথবা প্রয়োজনে ফিরিয়ে দেবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল, ইরান যেন তেল রপ্তানির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে না পারে।

সেন্টকম জানিয়েছে, এ অভিযানটি “প্রজেক্ট ফ্রিডম” থেকে সম্পূর্ণ আলাদা। উল্লেখ্য, গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “প্রজেক্ট ফ্রিডম” নামে একটি পৃথক উদ্যোগের ঘোষণা দেন। যার উদ্দেশ্য, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা।

বিশ্লেষকরা বলছেন, এই দুই ধরনের পদক্ষেপ একই অঞ্চলে কার্যকর হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে এমন উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

হরমুজ প্রণালিতে ৫১ জাহাজের গতিপথ পরিবর্তন, ইরানি বন্দর অবরোধে সেন্টকমের দাবি

আপডেট: ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬