০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫৮৮

যশোর শহরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম রাসেল হোসেন, তিনি শহরের জেল রোড বেলতলা এলাকার বাসিন্দা।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, শহরের নিউমার্কেট বেলতলা মোড় এলাকায় অবস্থিত টিচার্স ট্রেনিং কলেজের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

এ তথ্যের ভিত্তিতে এসআই সামিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বেলা আনুমানিক দেড়টার দিকে পুলিশ সেখানে উপস্থিত হলে সন্দেহভাজন ব্যক্তি বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। এরপর তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট: ১০:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬