০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে।, বৃষ্টির মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৩১

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকায় একটি ইসলামিক সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের আটদিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ফরেনসিক পরীক্ষা শেষে ৩০ এপ্রিল নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।

এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতে লিমনকে হত্যা করা হয়।

অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে তার জানাজা শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পরিবারের অনুরোধে দ্রুত মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে।, বৃষ্টির মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে

আপডেট: ১০:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬