০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় জমি নিয়ে একই পরিবারের তিন জন কে কুপিয়ে জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৯৯

### যশোরের শার্শায় জমি বিরোধে একই পরিবারের তিন নারীকে কুপিয়ে ও মারধর, হাসপাতালে ভর্তি

**যশোর প্রতিনিধি:**
যশোরের শার্শা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন নারীকে মারধর ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— গোরাপাড়া গ্রামের আলিমুদ্দিন সরদারের মেয়ে বিথি বেগম (২৭), আরিনা বেগম (৩৫) এবং সোহরাবের মেয়ে সুমি (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় ওই নারীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, তাদের আপন বড় ভাই হারুন (৩৮), হারুনের ছেলে পারভেজ (১৮) এবং স্ত্রী পারুল (৪০) লাঠি, রড ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করেন।
হামলায় তিন নারী গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন।
পরবর্তীতে আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে, তবে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

শার্শায় জমি নিয়ে একই পরিবারের তিন জন কে কুপিয়ে জখম

আপডেট: ০৩:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬