০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরের আর এন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫৯৭

যশোর শহরের ব্যস্ত আর এন রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নলডাঙ্গা মসজিদের সামনে অবস্থিত ‘এস এ অটো’র একটি যন্ত্রাংশের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। ব্যস্ত এলাকা হওয়ায় আশপাশের দোকানপাট ও বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
্ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আশপাশের দোকান ও বসতবাড়ি রক্ষা পেয়েছে। তবে ঘনবসতিপূর্ণ ও সরু রাস্তার কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনায় কিছুটা বেগ পেতে হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরের আর এন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট: ০৭:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬