১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৬০৩

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ পাওয়া যায়।
নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল রাত ১১টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয় রাত ২টা ২৫ মিনিটে, তখন তিনি কুমিল্লার টমছমব্রিজ এলাকায় ছিলেন বলে জানান।

এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায় এবং শনিবার সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে, যা পরে পরিবারের সদস্যরা বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন। মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখে কিছুটা রক্তাক্ত দাগ ছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার,

আপডেট: ০৩:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬