০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫১১

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী এই নেতা প্রায় দুই মাস আগে তার ক্যানসার শনাক্ত হওয়ার বিষয়টি জানতে পারেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি এ তথ্য জনসমক্ষে প্রকাশ করেননি।
নেতানিয়াহুর ভাষ্য, ইরান যেন তার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক প্রচারণা বা অপপ্রচার চালাতে না পারে, সে কারণেই স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে বিলম্ব করা হয়। তিনি বলেন, চলমান আঞ্চলিক উত্তেজনার সময় এ ধরনের তথ্য শত্রুপক্ষের প্রচারণার হাতিয়ার হতে পারত।
প্রকাশিত চিকিৎসা প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটের একটি জটিলতার কারণে নেতানিয়াহুর অস্ত্রোপচার করা হয়। পরবর্তী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ক্ষুদ্র ম্যালিগন্যান্ট বা ক্যানসারজনিত টিউমার শনাক্ত করেন।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, টিউমারটি খুবই প্রাথমিক পর্যায়ে ছিল এবং তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় কোনো ধরনের মেটাস্টেসিস বা অতিরিক্ত জটিলতার আলামত পাওয়া যায়নি।
নেতানিয়াহু জানান, চিকিৎসকদের পরামর্শে তিনি দ্রুত চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। লক্ষ্যভিত্তিক চিকিৎসার মাধ্যমে টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। বর্তমানে তার শরীরে ক্যানসারের কোনো চিহ্ন নেই।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, নেতানিয়াহুর শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত ভালো। তিনি সম্পূর্ণ কর্মক্ষম রয়েছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।
স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের পর নেতানিয়াহু বলেন, “আমি সুস্থ আছি, ভালো আছি এবং পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছি।”
এই ঘোষণার মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে যে, ইসরায়েলের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে দ্রুত শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার কারণে তিনি এখন ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। (

সর্বাধিক পঠিত

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু,

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু,

আপডেট: ০৭:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬