১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

যশোর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫০৮

যশোর কেন্দ্রীয় কারাগারে মো. রায়হানুল হক (হাজতি নং- ৫৭০৭/২৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রায়হানুল হক আইয়ুব আলীর ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কারাগারের অভ্যন্তরে হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রায়হানুল হক। তাৎক্ষণিকভাবে কারারক্ষীদের পাহারায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৫টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত

অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে আতিকুজ্জামান সনি,

যশোর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু,

আপডেট: ০৯:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬