০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরে স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকি: থানায় গৃহবধূর অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬১০

যশোরে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফাতেমা খাতুন (২৪) নামে এক গৃহবধূ। বর্তমানে তিনি তার শিশুকন্যাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় স্বামী হাসান আলী, তার ভাই নজরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের বাবুল তরফদারের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে যশোর সদর উপজেলার সতিঘাটা গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে হাসান আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও তার ভাই নজরুল ইসলাম তাকে নিয়মিত মারধর ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেছেন তিনি।
ফাতেমা খাতুন জানান, নির্যাতনের ঘটনায় তিনি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তবে মামলা করার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। অভিযুক্তরা তাকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকে এবং বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি দিয়ে তার অবস্থান জানার চেষ্টা করে।
তিনি আরও অভিযোগ করেন, যৌতুকের টাকা দিতে না পারায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে তিনি যশোর সদরের বসুন্দিয়া এলাকায় এক পরিচিত ব্যক্তির বাড়িতে শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে তার ও সন্তানের ভরণপোষণও বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

ফাতেমা খাতুন আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যে কোনো সময় তার ও তার সন্তানের ক্ষতি করতে পারে। এ অবস্থায় তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই হোসনে আরা বলেন, “ফাতেমা নামে একজন নারী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তের জন্য এএসআই কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকি: থানায় গৃহবধূর অভিযোগ

আপডেট: ০৪:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬