১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

যশোরে মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে বাঁচতে বাবার মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫১১

যশোর শহরে মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে রক্ষা পেতে অবশেষে আইনের দ্বারস্থ হয়েছেন এক অসহায় বাবা। এ ঘটনায় আদালত অভিযুক্ত ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
সোমবার যশোর সদর আমলী আদালতে বাবা আমিরুল ইসলাম তার ছেলে আশরাফুল ইসলাম নিরব (২৯)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে নিরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যশোর শহরের পুরাতন কসবা মানিকতলা এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার মাদকাসক্ত ছেলে নিরবের নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। নেশার টাকা জোগাড় করতে নিরব নিয়মিতভাবে বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। শুধু তাই নয়, বিভিন্ন সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর এবং ব্যবসার টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আমিরুল ইসলাম ফুটপাতে কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তিনি জানান, তার কষ্টার্জিত ব্যবসার টাকাও নিরব নেশার জন্য নিয়ে যেত। ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এক পর্যায়ে তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হলেও চিকিৎসা শেষে কিছুদিন ভালো থাকার পর আবারও সে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল সকাল ১০টার দিকে নিরব নেশার টাকা জোগাড়ের জন্য বাবার কাছে ৫ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে আমিরুল ইসলামকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।এরপর নিরব ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং শোকেসের ড্রয়ার ভেঙে প্রায় ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগ জোরদার করা জরুরি।

সর্বাধিক পঠিত

শরীয়তপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

যশোরে মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে বাঁচতে বাবার মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট: ০৮:৪২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬