০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যৌন হয়রানির অভিযোগে বিসিবির শাস্তি যথেষ্ট নয়: আরও বিচার চান জাহানারা আলম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫৯৯

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির ঘটনায় শাস্তিপ্রাপ্ত সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে দেওয়া দণ্ডে অসন্তোষ প্রকাশ করে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগে জড়িত অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও বিচার দাবি করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ২২ ফেব্রুয়ারি এক ভার্চ্যুয়াল বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়, মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কার্যক্রমে সম্পৃক্ত করা হবে না। তবে এই শাস্তিকে অপর্যাপ্ত বলে মনে করছেন জাহানারা।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জাহানারা বলেন, বিসিবি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ায় তিনি কৃতজ্ঞ। তবে তার অভিজ্ঞতার তুলনায় শাস্তিটি খুবই সামান্য বলে মনে হয়েছে। তিনি বলেন, “আমি আরও বড় শাস্তি আশা করেছিলাম।”
জাহানারা আলম অভিযোগ করেন, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মঞ্জুরুল ইসলাম ও তার সহযোগীরা তাকে মানসিকভাবে হয়রানি করেছেন। এর ফলে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।

এ সময় তিনি উল্লেখ করেন, কেবল মঞ্জুরুল ইসলাম নয়, তার সঙ্গে যুক্ত অন্যান্যদের বিরুদ্ধেও তদন্ত ও শাস্তির ব্যবস্থা করা জরুরি। তিনি সাবেক নারী দল ম্যানেজার তৌহিদ মাহমুদের প্রসঙ্গ টেনে বলেন, অভিযুক্তদের একটি অংশের বিরুদ্ধে এখনো কোনো বিচার হয়নি।
এছাড়া নারী দলের সাবেক প্রধান আবদুর রাজ্জাক-এর কিছু মন্তব্য নিয়েও আপত্তি জানান জাহানারা। তার দাবি, এমন মন্তব্য নারী ক্রিকেটারদের মর্যাদাহানিকর এবং বিষয়টিকে হালকাভাবে দেখার ইঙ্গিত দেয়।
ভিডিও বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে তিনটি দাবি তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে—মঞ্জুরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার, অন্যান্য ভুক্তভোগী ক্রীড়াবিদদের অভিযোগের তদন্ত, এবং খেলাধুলার ক্ষেত্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক মানের সেফগার্ডিং নীতিমালা প্রণয়ন।

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম সতর্ক করে বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে অনেক নারী ক্রীড়াবিদ নিরাপদ পরিবেশে খেলাধুলা চালিয়ে যেতে পারবেন না।
এই ঘটনার পর দেশের ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যৌন হয়রানির অভিযোগে বিসিবির শাস্তি যথেষ্ট নয়: আরও বিচার চান জাহানারা আলম

আপডেট: ১২:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬