০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

বেনাপোলে ৫০ শয্যা হাসপাতাল ও শ্রমিক মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫৩৮

বেনাপোলে ৫০ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বেনাপোল বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দরে শ্রমিক শামীমের মৃত্যুর ঘটনায়ও তারা তীব্র প্রতিবাদ জানায়।
রবিবার বেলা ১১টার দিকে বেনাপোল বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে দ্রুত আধুনিক ৫০ শয্যার হাসপাতাল স্থাপনের দাবি জানান। পাশাপাশি বেনাপোল স্থলবন্দরে শ্রমিক শামীমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করা হয়

শিক্ষার্থীরা বলেন, বেনাপোল একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্থলবন্দর হওয়া সত্ত্বেও এখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যেতে হয়, ফলে অনেক সময় মূল্যবান জীবন ঝুঁকিতে পড়ে।
তারা আরও অভিযোগ করে বলেন, শ্রমিক শামীমের মৃত্যুর ঘটনা দুঃখজনক এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ৫০ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ শেষে তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত

কেশবপুরে ইউএনওর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ

বেনাপোলে ৫০ শয্যা হাসপাতাল ও শ্রমিক মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট: ১১:৩১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬