০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

‘হাসিনা আমাকে নানা লোভ দেখিয়েছিলেন, কিন্তু আমি নীতিতে অটল থেকেছি’—স্পিকার হাফিজ উদ্দিন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫১৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিভিন্ন ধরনের লোভ দেখালেও তিনি নীতির প্রশ্নে কখনো আপস করেননি।
শনিবার সকালে ভোলার সার্কিট হাউসে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি। আমি যদি তার কথা শুনতাম, তাহলে তার পরেই আমার অবস্থান হতো।” তিনি আরও বলেন, বয়স এখন ৮০ বছর, তাই এ ধরনের প্রলোভনে পা দেওয়ার সময় তার নেই।
নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি বলেন, “জিয়া পরিবারের বাইরে কোনোদিন আমার কোনো চিন্তা-চেতনা ছিল না। আমি জীবনে এককভাবে পথ চলেছি। যখন যেটা সত্য মনে হয়েছে, সাহস করে বলেছি।” এ কারণে তাকে দল ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর প্রতি নিজের আনুগত্যের কথাও তুলে ধরেন। বলেন, “জেনারেল জিয়ার অধীনে আমি যুদ্ধ করেছি এবং বেগম জিয়া আমাকে অনেক স্নেহ করতেন। আমি সবসময় তাদের প্রতি অনুগত ছিলাম।”
দলীয় রাজনীতির প্রসঙ্গে তিনি জানান, বিএনপির অনেক সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও তাকে দীর্ঘদিন স্থায়ী কমিটিতে স্থান দেওয়া হয়নি। “একমাত্র ড. মোশাররফ হোসেন ছাড়া সবার সিনিয়র ছিলাম আমি। তারপরও স্থায়ী কমিটিতে জায়গা হয়নি। তবে এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, তার মূল লক্ষ্য ছিল জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাওয়া। “এবারও জনগণ আশা করেছিল আমি যেন একটি ফ্ল্যাগ নিয়ে আসি। আল্লাহর রহমতে দুইটি ফ্ল্যাগ নিয়ে এসেছি,” যোগ করেন তিনি।

স্পিকার এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তার সঙ্গে আমার জীবনে মাত্র দুইদিন কথা হয়েছে। কিন্তু তিনি আমাকে দেশের তৃতীয় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করেছেন। এজন্য আমি তার ও আমার দল বিএনপির কাছে কৃতজ্ঞ।”

সভায় তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা ও দলীয় অবস্থান তুলে ধরেন।

সর্বাধিক পঠিত

যশোরে ৮০ পিস ইয়াবাসহ আটক ১

‘হাসিনা আমাকে নানা লোভ দেখিয়েছিলেন, কিন্তু আমি নীতিতে অটল থেকেছি’—স্পিকার হাফিজ উদ্দিন

আপডেট: ০৫:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬