১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শার্শায় ভোররাতে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫১১

যশোরের শার্শা উপজেলায় ভোররাতে সন্ত্রাসী হামলার ঘটনায় মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোখলেসুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাত প্রায় ৩টার দিকে মনির হোসেন নিজ বাড়ি থেকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আগে থেকেই ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, মহিদুল, সবুজ ও হৃদয়ের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র—চাকু ও খুর—ব্যবহার করে তাকে এলোপাতাড়িভাবে আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

যশোরে ‘বিতর্কিত’ রসুল আটক, নাশকতা মামলায় কারাগারে প্রেরণ

শার্শায় ভোররাতে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ১

আপডেট: ০২:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬