০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বেনাপোল ফিলিং স্টেশনে স্বচ্ছতা ও সুনামের সাথে তেল বিক্রি, সন্তুষ্ট কৃষকরা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫১১

যশোরের শার্শা উপজেলার অন্তর্গত বেনাপোল ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত বরাদ্দ অনুযায়ী স্বচ্ছতা ও সুনামের সাথে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার থেকে যে পরিমাণ তেল বরাদ্দ দেওয়া হচ্ছে, তা যথাযথভাবে সাধারণ জনগণ ও কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে—যা এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে তারা বেনাপোল ফিলিং স্টেশন থেকে নির্ভুল পরিমাণে তেল পাচ্ছেন। এতে তাদের কৃষিকাজ অনেকটাই সহজ হয়েছে। তবে তারা মনে করেন, তেলের বরাদ্দ আরও কিছুটা বাড়ানো হলে কৃষিকাজে ভোগান্তি আরও কমে আসবে।
একজন কৃষক বলেন, “আমরা এখানে এসে সঠিক পরিমাণ তেল পাচ্ছি, এতে কাজ করতে সুবিধা হচ্ছে। বরাদ্দ একটু বাড়লে আরও ভালো হতো।”

এ বিষয়ে বেনাপোল ফিলিং স্টেশনের প্রোপ্রাইটর গোলাম মোর্শেদ সেলিম জানান, বিশ্ববাজারে বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজার অস্থির থাকলেও বাংলাদেশে এখনো দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, “সরকার যে পরিমাণ তেল বরাদ্দ দিচ্ছে, আমরা তা সুনামের সাথে কৃষক ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি। ডিজেল, পেট্রোল ও অকটেন—সব ধরনের জ্বালানি যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমাদের সেবার মান সম্পর্কে জানতে চাইলে কৃষকদের কাছ থেকেই জানতে পারবেন। আমরা সবসময় সঠিক পরিমাণ তেল দেওয়ার চেষ্টা করি।”

স্থানীয়দের মতে, বেনাপোল ফিলিং স্টেশনের এই স্বচ্ছতা, সেবা মান ও দায়িত্বশীলতা এলাকায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যান্য ফিলিং স্টেশনগুলোর জন্যও অনুসরণীয় হতে পারে।

সর্বাধিক পঠিত

যশোরে ‘বিতর্কিত’ রসুল আটক, নাশকতা মামলায় কারাগারে প্রেরণ

বেনাপোল ফিলিং স্টেশনে স্বচ্ছতা ও সুনামের সাথে তেল বিক্রি, সন্তুষ্ট কৃষকরা

আপডেট: ১০:০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬